Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

ওসমানীনগর প্রতিনিধি |  ০৯ মে, ২০১৭

সিলেটের ওসমানীনগরে খাদ্যে ভেজালের দায়ে গোয়ালাবাজারস্থ বনফুল এবং ফ্যামেলি বাজার থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

রমজানের আগে আরো অভিযান পরিচালনা করা হবে উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান সকল ব্যবসা প্রতিষ্ঠানে নির্ভেজাল এবং সঠিক মূল্যে পণ্য বিক্রি করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.