Sylhet Today 24 PRINT

ছাতকে ফসলহারা কৃষকদের চাল ও টাকা বিতরণ

ছাতক প্রতিনিধি |  ০৯ মে, ২০১৭

ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বন্যায় ফসলহারা কৃষকদের মধ্যে প্রথম বারের মত সরকার কর্তৃক সবার জন্য খাদ্য ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ভিজিএফ কর্মসূচীর আওতায় তালিকাভুক্ত প্রত্যেক কৃষকের মধ্যে ৩৮ কেজি চাল ও নগদ ৫শ টাকা করে বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ মে) সকালে স্থানীয় জাউয়া বাজারে এ কর্মসূচীর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন।

ক্ষেতের ফসল হারিয়ে কৃষকরা যখন হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছিলেন তখন সরকার কর্তৃক গৃহীত এ মহৎ কর্মসূচী এ ইউনিয়নের কৃষকদের মাঝে ফিরিয়ে এনে দিয়েছে পরিবার পরিজন নিয়ে দুবেলা দু মোটো ভাত খাওয়া নতুন আশার আলো। একশ দিনের এ কর্মসূচীর আওতায় এ ইউনিয়নে সোমবার ও মঙ্গলবার তালিকাভুক্ত ৯শ ৫০ জন কৃষককে জনপ্রতি প্রতি মাসে ৩৮ কেজি চাল এবং নগদ ৫শ টাকা করে দেওয়া হয়েছে।

চাল ও নগদ অর্থ বিতরনকালে উপস্থিত তদারককারী সরকারি কর্মকর্তা আব্দুস শহিদ ও জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং মহিলা সদস্য।

ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন জানান, সোমবার প্রথম দিনের প্রথম দফায় ৮৩০ জন এবং দ্বিতীয় দিনে ১২০ জন ফসলহারা মোট ৯৫০ জন কৃষকের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

তদারককারী কর্মকর্তা আব্দুস শহিদ বলেন, এ ইউনিয়নে অত্যন্ত স্বচ্ছতার সাথে এ কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে এবং হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.