Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে মাদকবিরোধী মানবন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০১৫

মাদক মুক্ত সুস্থ জীবন শুধুই একটি সুন্দর পরিবার উপহার দেয় না, একটি সুন্দর দেশ ও জাতি উপহার দেয়। একটি দেশের মেরুদন্ড যুব সমাজকে মাদকের ভয়া বহতা থেকে রক্ষা করতে হবে। এ ক্ষেত্রে প্রত্যাশা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শহর ছাড়িয়ে গ্রাম-গঞ্জে প্রত্যাশার ভূমিকা খুবই প্রশংসনীয়। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসকে সামনে রেখে “প্রত্যাশা” মাদকাসক্তি চিকিৎসা ও সমন্বিত পুর্নবাসন প্রক্রিয়ার উদ্যোগে মানববন্ধন কর্মসূচীতে বক্তারা এসব কথা বলেন।

শনিবার বিকেলে বিয়ানীবাজার পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্টিত হয়। প্রত্যাশার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও নিবার্হী পরিচালক জাহেদ আহমদ বাবুর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খাঁন বলেন, একটি দেশ ধংসের জন্য মাদক হচ্ছে ক্যান্সার। মাদক নামক ক্যান্সার থেকে যুব সমাজ ততা দেশকে রক্ষা করতে আমাদের সকলের সম্মেলিত প্রচেষ্টার প্রয়োজন। তিনি মাদক মুক্ত সমাজ গঠেনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি এবাদ আহমদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর চৌধুরী, সৈয়দ নাইমুর রহমান, দুলাল আহমদ, সাহিদুর রহমান রাজু, ফয়েজ আহমদ লিটন, শামীম আহমদ, জাহেদ আহমদ, রুবেল মিয়া, শিপন, ফয়েজ আহমদ, রাশেদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.