Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে স্ত্রী হত্যাকারী স্বামী গ্রেপ্তার

ওসমানীনগর প্রতিনিধি |  ১০ মে, ২০১৭

সিলেটের ওসমানীনগরে বটি দা দিয়ে কুপিয়ে স্ত্রী হত্যাকারী হান্নান মিয়াকে (৬০) গ্রেপ্তার করেছে  পুলিশ।

বুধবার (১০ মে) সকালে উপজেলার তাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে বলে নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ সহিদ উল্লা।

এদিকে বুধবার সকালে নাহিন মিয়া বাদি হয়ে তার মা’কে হত্যার অভিযোগ এনে বাবাকে একমাত্র আসামি করে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা (নং-৮) দায়ের করে। মামলা দায়েরের পরই পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্লা বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে হত্যা মামলা দায়ের করার পর আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৯ মে) দুপুরে কাশিপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী সৈয়দা হেমী বেগমকে (৫০) বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করে আত্মগোপনে চলে যান হান্নান মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.