Sylhet Today 24 PRINT

মাধবপুরে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

মাধবপুর প্রতিনিধি |  ১০ মে, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে যুবলীগ নেতা সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মে) রাতে উপজেলার ধর্মঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম ধর্মঘর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধর্মঘর ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী আমবাড়িয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে সবুজ মিয়া (৩০), একই গ্রামের জহিরুল ইসলাম (২৮), আলীনগর গ্রামের বাচ্চু মিয়া (৫০) ও ধর্মঘর গ্রামের আনোয়ার হোসেন (৪০) কে গ্রেপ্তার করে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মাষ্টার জানান, দলে কিছু কাউয়া ঢুকেছে। তারা দলের মান-সম্মান নষ্ট করছে। অনেকে মামলা ম-কদ্দমা থেকে বাঁচতে আওয়ামী লীগে নাম লেখাচ্ছে।

থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.