নিউজ ডেস্ক | ০৯ মে, ২০১৫
ছড়াকার বশির আহমদ জুয়েল
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী বাংলা সাহিত্যের সকল শাখার লেখকদের সমন্বয়ে সম্মিলিত সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে । ৮ মে ২০১৫, ২৫ বৈশাখ ১৪২২ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর কফি হাউস প্রাঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে দেশবরেণ্য ছড়াকার সিরাজুল ফরিদকে সভাপতি ও ছড়াসাহিত্যের ছোটকাগজ ছন্দালাপ সম্পাদক বশির আহমদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে সম্মিলিত সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়।
বশির আহমদ জুয়েল ‘আমি বিজয় দেখিনি’, ‘অম্লান’, ‘শোকার্ত আগষ্ট’, ‘ভালোবাসার নীড়’, ‘একুশের ডাক’, সহ বেশ কিছু সাময়িকী সম্পাদনা করেছেন; তার পরিণত সম্পাদনার সাময়িকী, ‘২১শে বাঙ্লা’ । এ ছাড়াও এ পর্যন্ত তার গ্রন্থ প্রকাশিত হয়েছে ষোলটি। ছড়াসাহিত্যের ছোটকাগজ ছন্দালাপ’র সম্পাদনা ছাড়াও জুয়েল বর্তমানে ছড়া নিকেতন সিলেটের নির্বাহী পরিচালক ও একুশে বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
সম্মিলিত সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে আরো যারা রয়েছেন, তারা হলেন- সহ-সভাপতি পদে জাহাঙ্গীর হাবিব উল্লাহ, লোকমান আহম্মদ আপন, ও ইফতেখার হালিম। সহসাধারণ সম্পাদক পদে মালেক মাহমুদ ও মঈন মুরসালিন। সাংগঠনিক সম্পাদক পদে জালাল খান ইউসুফী, সহসাংগঠনিক সম্পাদক পদে নীহার মোশারফ, অর্থ সম্পাদক পদে ইমরান পরশ, প্রচার সম্পাদক পদে কাদের বাবু, সহপ্রচার সম্পাদক পদে এম. আই. চৌ অর্ফিয়াস, প্রকাশনা সম্পাদক পদে দিগন্ত সৌরভ, সহপ্রকাশনা সম্পাদক পদে মাসুম হাবীব, মহিলা বিষয়ক সম্পাদক পদে সামিনা জাহান, তথ্য ও গবেষণা সম্পাদক পদে হাসান রাউফুন। এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে যারা আছেন তারা হলেন- আসলাম সানী, নাসের মাহমুদ, রহীম শাহ, জসীম মেহবুব, আবদুল হামিদ মাহবুব, হাসনাত আমজাদ, জাহাঙ্গীর আলম জাহান, চন্দনকৃষ্ণ পাল, জগলুল হায়দার, গোলাম নবী পান্না, খান চমন-ই-এলাহী, মিলন সব্যসাচী।