Sylhet Today 24 PRINT

পাসপোর্ট প্রদানে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না : মহাপরিচালক

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০১৫

পাসপোর্ট ও ভিসা অধিদপ্তরের মহাপরিচালক এম এন জিয়াউল আলম বলেছেন, জনগনকে হয়রানি ছাড়াই পাসপোর্ট প্রদানের জন্য সরকার যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে। ইতোমধ্যে সরকার ৬৭টি পাসপোর্ট অফিসের মাধ্যমে ১ কোটি মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান করেছে। জনগনের দূর্ভোগ লাঘবের জন্য সরকারের বিভিন্ন প্রকার পরিকল্পনা বাস্তবায়িত হলে- জনগন আরো অনেক সুফল লাভ করবেন।

তিনি শনিবার বিকেলে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস আয়োজিত গণশুণানী ও সোশ্যাল মিডিয়া আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গণশুনানী শেষে তিনি আরো বলেন, জনগনের ভোগান্তি দূর করতে সরকার ১০ বছর মেয়াদী পাসপোর্ট প্রদানের চিন্তা করছে এবং পাসপোর্ট পেতে কোন ধরনের দূর্নীতি ও অনিয়ম বরদাস্ত করা হবে না।

আলমপুরস্থ সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং মৌলবীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত গণশুনানী ও সোশ্যাল মিডিয়া আড্ডায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শামসুল আলম চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের পরিচালক মো. কুতুব উদ্দিন, সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা, হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা ফেরদৌসী, হবিগঞ্জ দুদকের উপ-পরিচালক মো. আবুল হোসেন

অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি, সিলেট ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ফরিদ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের কোঅর্ডিনেটর মাজেদুল ইসলাম।

গণশুনানীতে অংশ নেন শাবিপ্রবির অধ্যাপক মাজহারুল ইসলাম, সমাজসেবী জামিল চৌধুরী, খন্দকার শিপার আহমদ, ইয়াওর বখত চৌধুরী, মুক্তিযোদ্ধা জাফর আহমদ চৌধুরী , মুক্তিযোদ্ধা এম এ বাছিত, মহিউদ্দিন আহমদ, আখলাক আহমদ চৌধুরী, তৌফিকুল আলম বাবলু, শাহজাহান সেলিম বুলবুল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.