নিজস্ব প্রতিবেদক | ১১ মে, ২০১৭
সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে বনানীতে ধর্ষন মামলার আসামী শাফাত আহমদ ও সাদমান সাকিফকে।
বৃহস্পতিবার রাত ৯টায় সিলেট নগরীর পাঠানটুলার রশীদ মঞ্জিল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা।
তিনি জানান, ঢাকা মহানগর পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাদেরকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ।
বুধবারের খবর: এখনো সিলেটেই আছে ‘ধর্ষক’ শাফাত!
প্রসঙ্গত, গত ২৮ মার্চ রাতে রাজধানীর বনানীর 'দি রেইনট্রি' নামক একটি হোটেলে পূর্ব পরিচিত শাফাত আহমেদের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে রাতভর ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ওই ঘটনায় গত শনিবার আপন জুয়েলার্সের অন্যতম কর্ণধার দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও রেগনাম গ্রুপের পরিচালক সাদমান সাকিফসহ পাঁচজনকে আসামী করে মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন- ২০ তারিখের পর খেলা হবে: শাফাতের আত্মীয়ের দম্ভোক্তি
মামলার অপর তিন আসামি হলেন ই-মেকার্স ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক নাঈম আশরাফ, শাফাতের গাড়ি চালক বিল্লাল এবং তার দেহরক্ষী আবুল কালাম আজাদ।