Sylhet Today 24 PRINT

চিকিৎসা শেষে সিলেট ফিরেছেন জেলা প্রেসক্লাব সভাপতি সেলিম

নিজস্ব প্রতিবেদক  |  ১২ মে, ২০১৭

সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি, বিটিভি’র সিলেট প্রতিনিধি ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম চিকিৎসা শেষে সিলেটে ফিরেছেন।

শুক্রবার (১২ মে) দুপুর পৌণে ১টায় সিলেট ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে পৌঁছার পর সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও দৈনিক উত্তরপূর্ব পরিবারের সদস্যরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় আজিজ আহমদ সেলিম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক উত্তরপূর্ব’র সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী নাদেল, দৈনিক উত্তরপূর্ব’র বার্তা সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম এ মালেক এবং দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ।

আরোও উপস্থিত ছিলেন উত্তরপূর্ব’র চিফ রিপোর্টার তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজ, উত্তরপূর্ব’র সিনিয়র সাব-এডিটর মীর্জা সোহেল, ফটো সাংবাদিক শংকর দাস, নুরুল ইসলাম, সিলেটভিউ২৪ডটকম’র প্রতিবেদক দিব্য জ্যোতি সী, উত্তরপূর্ব’র প্রতিবেদক বাপ্পা মৈত্র, উত্তরপূর্ব’র হিসাব শাখার জামাল আহমদ চৌধুরী, বিজ্ঞাপন ব্যবস্থাপক ইকবাল হোসেন আনা, যুবনেতা আবুল কালাম ফনিক প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ রাতে হৃদরোগে আক্রান্ত হলে আজিজ আহমদ সেলিমকে ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাকালে তার হার্টে ৫টি ব্লক ধরা পড়ে। ডাক্তাররা মেডিক্যাল বোর্ডের মাধ্যমে ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নিলে গত ১০ এপ্রিল সকাল ৮টা থেকে বিকাল ৪ পর্যন্ত সফল অস্ত্রোপচার হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.