Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ

জগন্নাথপুর প্রতিনিধি  |  ১৩ মে, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ মে) তাদেরকে গ্রেপ্তারের শনিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার পূর্ব ঘোষিত ও চলমান মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর মধ্যে হাছনা বেগমের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি নেত্রকোনা জেলার আটাপাড়া থানার মহিষাপুর গ্রামের শহীদ মিয়ার স্ত্রী। আর গ্রেপ্তার অপর মাদক ব্যবসায়ী হল জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে নুরুল ইসলাম (৩২)। তাকে ১৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দু'টি মামলা দায়ের করেছে জানিয়ে জগন্নাথপুর থানার উপ পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.