Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ঘরে ঢুকে প্রবাসীর মেয়েকে গলা কেটে হত্যা

নবীগঞ্জ প্রতিনিধি  |  ১৩ মে, ২০১৭

হবিগঞ্জের নবীগঞ্জে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করা হয়েছে এক প্রবাসীর মেয়েকে।

শনিবার (১৩ মে) সকালে উপজেলার বাউসা ইউনিয়নের টুনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আমিনা বেগম (৩৫)। তিনি লন্ডন প্রবাসী জরিফ উল্লার মেয়ে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে আমিনা তার ঘরে শুয়েছিল। সকালে তাঁর ছেলে আমির আহমদ তাঁকে ডাকতে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পায়। ভেতরে ঢুকে দেখা যায় আমিনার হাত-পা বাঁধা ও মুখের ওপর বালিশ চাপা দেওয়া। বালিশ সরিয়ে বাড়ির লোকেরা আমিনার গলা কাটা দেখতে পায়।

নবীগঞ্জ থানার ওসি আতাউর রহমান জানান, পুলিশ হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.