Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৪ মে, ২০১৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

রোববার (১৪ মে) এ উপলক্ষে শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে একটি র‍্যালি বের করা হয়।

পরে হাসপাতাল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জয়নাল আবেদিন টিটো।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. মহসিন, ডা. রোকশানা পারভিন, প্রসূতি বিভাগের নার্সিং ইনচার্জ দেলোয়ার বেগম, ওয়ার্ড ইনচার্জ রীতা রানী দাস প্রমুখ। পরে উৎসবমুখর পরিবেশে কেক কাটা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.