সুনামগঞ্জ প্রতিনিধি | ১০ মে, ২০১৫
র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা ৫৫ বোতল মদ ও ৪৪ পুরিয়া গাঁজাসহ ১ জনকে আটক করেছে।
আটককৃত ব্যাক্তির নাম মো. হারুন অর রশিদ। সে সুনামগঞ্জ সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আবিদ আলীর ছেলে।
রোববার সিলেট র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ ক্যাম্পের র্যাব সদস্যরা শনিবার সাড়ে ১১ টায় সুনামগঞ্জ সদর উপজেলার নবীনগর এলাকায় অভিযান চালায়। অভিযাানকালে ৫৫ বোতল মদ ও ৪৪ পুরিয়া গাঁজাসহ হারুন অর রশিদকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হচ্ছে।