নিউজ ডেস্ক | ১০ মে, ২০১৫
শ্রীমঙ্গল উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল আলী (৪৫) বাড়ির পাশের জমিতে গত ১০ মে রবিবার সকালে চাষ করছিলেন। হঠাৎ সকাল ৮.৩০ ঘটিকার সময় বজ্রপাতে আব্দুল আলী নিহত হয়। এসময় তার একটি গাভী ও মারা যায় ।
উপজেলা নির্বাহী অফিসার শহীদ মোহাম্মদ ছাইদুল হকের পক্ষে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীর দাফনের জন্য নগদ ৫ হাজার টাকা বুঝিয়ে দেন। এসময় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় ও কালাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতলিব উপস্থিত ছিলেন।