Sylhet Today 24 PRINT

বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনের দাবীতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক |  ১০ মে, ২০১৫

দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার সকালে স্কুলের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তরা বলেন, হালকা বৃষ্টিপাত হলেই বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে স্কুল মাঠে ও ক্লাশরুমে পানি ঢুকে যায়। তাই শিক্ষার্থীরা ঠিকমত ক্লাশ করতে পারছেন না। স্কুলের মাঠে পর্যাপ্ত পরিমাণে মাটি ভরাট করে উচু করার দাবি জানান তারা ।

তাছাড়া বিদ্যালয়ে ভবনের সংকটের কারণে সেকশন খোলা হচ্ছেনা। এসকল সমস্যা সমাধান এবং বিদ্যালয়টি কলেজে রুপান্তরিত করারও দাবী জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এ এইচ এম ইসরাইল আহমদ, সহকারী প্রধান শিক্ষক সুলতানা জাহান, সিনিয়র শিক্ষক আব্দুস সালাম, মোঃ লুৎফুর রহমান চৌধুরী, সৈয়দ নেসার আহমদ, নজরুল ইসলাম, আব্দুল হাই আজাদ বাবলা, অভিভাবক সিরাজুল ইসলাম প্রমুখ।

বর্তমানে এই বিদ্যালয় ১২০০ শত ছাত্র-ছাত্রী লেখাপড়া করে। প্রায় প্রত্যেক ক্লাশে ১৩০ থেকে ১৫০ জন শিক্ষার্থী নিয়মিত ক্লাশ করে আসছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.