Sylhet Today 24 PRINT

মধ্যনগরের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০১৭

হাওরপারের ধামাইল (হাপাধা) বাংলাদেশের আয়োজনে শৈশব কমিউনিকেশনের সহযোগিতায় হাওর অধ্যুষিত সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাউপকরণ বিতরণ কার্যক্রম ১৬ মে শুরু হয়।
 
সকাল ১০টায় স্থানীয় চামরদানী ইউনিয়নের কামারগাঁও স.প্রা.বিদ্যালয় থেকে এ কার্যক্রমের যাত্রা শুরু করে।

এদিন মোট ৭টি বিদ্যালয়ের প্রায় ৮০০ শিক্ষার্থীদের মধ্যে খাতা ও কলম বিতরণ করা হয়।

হাওরপারের ধামাইল বাংলাদেশ এর সভাপতি সজল কান্তি সরকার বিভিন্ন স্কুলে বিতরণ শেষে বলেন, আজ ৭টি বিদ্যালয়ে প্রায় ৮শ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাউপকরণ দিয়েছি।পর্যায়ক্রমে ৩২টি বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করব।

তিনি আরো জানান. এই কাজের পাশাপাশি ক্ষতিগ্রস্থ হাওরপারের লোকজনের মাঝে আমরা মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার পরিকল্পনা করেছি।সেই সাথে ক্ষতিগ্রস্থ কৃষকদের নিয়ে আমরা উঠানবৈঠক করছি। যার সম্মিলিত রূপ হবে হাওর বৈঠক।

সংগঠনের সাধারণ সম্পাদক বিমান তালুকদার বলেন এলাকার শিক্ষক, শিক্ষক কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ বিষটিকে গুরুত্ব দিয়ে বলেছেন এই সময়ে এ উদ্যোগ শিক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

শৈশব কমিউনিকেশনের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মনে করেন এই সহযোগিতা ফি বছর ফসল তোলা পর্যন্ত অব্যাহত রাখা প্রয়োজন।

এ সময় আরো উপস্থিত ছিলেন শৈশব কমিউনিকেশনের পক্ষে মাধব চন্দ্র লোধ, থানা শিক্ষক সমিতির সভাপতি রজত কুমার তালুকদার, শিক্ষক পুরঞ্জয় সাহা রায়, প্রভাষক মো. আরিফ, মধ্যনগর ছাত্রকল্যাণ পরিষদ সিলেটের সভাপতি কাঞ্চন রায়, বংশীকুন্ডা ছাত্রকল্যাণ পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংবাদিক বাদল কৃষ্ণ দাস, সংস্কৃতিকর্মী উত্তম কাব্য, হাপাধার সদস্য গোপেশ সরকার, অসীম সরকার, বিকাশ পাল, নন্দিতা তালুকদার মণি, নিখলেশ সরকার, মাণিক সরকার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.