Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মে, ২০১৭

সিলেটের বালাগঞ্জে এক গৃহবধূকে লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ মে) বেলা ১২টার দিকে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জনকল্যাণ বাজারের কাছ থেকে সাফিয়া বেগম (২৭) নামের গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত সাফিয়া উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের গোয়াসপুর লামাপাড়া গ্রামের খাছিম উল্লার মেয়ে। তিনি কলুমা গ্রামের পংকি মিয়ার স্ত্রী। নিহত সাফিয়া বেগম চার সন্তানের জননী। ঘটনার পর থেকে সাফিয়া বেগমের স্বামী পলাতক রয়েছেন।

সাফিয়া বেগমের পিতা খাছিম উল্লাহ সাংবাদিকদের জানান, 'মঙ্গলবার সন্ধ্যার দিকে সাফিয়া তার শিশুদের জন্য খাবার আনতে বাজারে যায়। রাতে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি। বুধবার সকালে তার লাশ দেখতে পেয়ে স্থানীরা আমাকে খবর দেন।

বালাগঞ্জ থানার এসআই সাদিকুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে- তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে যায়।

বালাগঞ্জ থানার ওসি এসএম জালাল উদ্দিন আহমদ জানান, চার সন্তানের মা সাফিয়া মঙ্গলবার সন্ধ্যার দিকে সাত মাস বয়সী দুই যমজ শিশুর খাবার আনতে স্থানীয় বাজারে গিয়েছিলেন। “তার নাক, মুখ ও শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে মঙ্গলবার রাতে কেউ তাকে হত্যা করে লাশ ফেলে যায়।” ঘটনার পর থেকে তার স্বামী পংকি মিয়া পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.