Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে প্রধান শিক্ষকসহ দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি  |  ১৭ মে, ২০১৭

মৌলভীবাজারে পৃথক দুটি এলাকা থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ মে) সকালে শহরের সৈয়দ শাহ মোস্তফা কলেজ সংলগ্ন এলাকা থেকে প্রধান শিক্ষক কৃষণ পদ দেবনাথ (৫০) এবং দুপুরে সৈয়ারপুর এলাকা থেকে রাজু আহমেদ (১৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের সৈয়দ শাহ মোস্তফা কলেজ সংলগ্ন এলাকার মৃত মোহনলাল দেবনাথের ছেলে জুমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষণ পদ দেবনাথের নিজ কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অপরদিকে, সৈয়ারপুর এলাকার আব্দুল বারিকের ছেলে রাজু আহমদ দুপুরে তার নিজ কক্ষে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদশর্ক (এসআই) বজলুর রশিদ জানিয়েছেন, কিভাবে দু’জনের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.