সিলেটটুডে ডেস্ক | ১০ মে, ২০১৫
মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম দীর্ঘ দিন যাবত কারা ভোগের পর রবিবার বিকালে জামিনে মুক্তি পেয়েছন। মুক্তি পেয়ে জেল থেকে বেরিয়ে আসলে কারা ফটকে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পক্ষে থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় বদরুজ্জামান সেলিম বলেন, আমাদের আন্দোলন অব্যাহত ভাবে চলবে স্বৈরাচার, ফ্যাসিস, অবৈধ আওয়ামী সরকারের পতর নিশ্চিত হওয়ার না পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত ভাবে চলছে চলবে। গণতন্ত্র পূর্ণ উদ্ধারের আন্দোলন ব্যাহত করতে নিবিচারের নেতা কর্মীদের গ্রেফতার করে কারাগারের নিয়ে রিমান্ডের নামে মানবিক ও পাশবিক নির্যাতন চালানো হচ্ছে যা একটি গণতন্ত্রকামী রাষ্ট্রে কোন ভাবে কাম্য নয়। আবিলম্বে বিরোধী দলের সকল নেতা কর্মীদের মুক্তি দিন অন্যতায় আপনাদের আর কঠোর পরিণতি ভোগ করতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন, হুমায়ুন আহমদ শাহীন, আজমল বক্ত চৌধুরী সাদেক, মঈন উদ্দিন সুহেল, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, আব্দুস সাদেক লিপন, শাহ সাঈদুর রহমান হিরু, সাজ্জাদ আহমদ চৌধুরী, মসরু চৌধুরী, মহানগর ছাত্রদল নেতা লোকমান আহমদ, নজরুল ইসলাম, সাহেদ আহমদ, আমিনুর রহমান, নাসিম আহমদ চৌধুরী, তুহেলুর রহমান শিপন, মাহবুব আহমদ চৌধুরী প্রমুখ।