মাধবপুর প্রতিনিধি | ১৮ মে, ২০১৭
হবিগঞ্জের মাধবপুরে আদালতের আদেশ অমান্য করে সংখ্যালঘুর জায়গায় ঘর নির্মাণের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তেলিয়াপাড়া সুরমা গ্রামের ধীরেন্দ্র সরকারের জায়গা সম্প্রতি গুচ্ছা গ্রামের তৈয়ব আলীর ছেলে খুর্শিদ মিয়া সহ একটি প্রভাবশালী চক্র জোর পূর্বক দখল করার হুমকি দেন।
এ ঘটনায় ধীরেন্দ্র সরকার বাদি হয়ে ১৩ মে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা দায়ের করেন। মামলার পর ১৪ মে খুর্শিদ মিয়া তার দলবল নিয়ে ধীরেন্দ্র সরকারের জায়গায় ঘর নির্মাণের চেষ্টা চালান। জমিতে ফলানো বিভিন্ন শাকসবজি নষ্ট করে দেন। এতে ধীরেন্দ্র সরকারের কয়েক হাজার টাকার ক্ষতি হয়।
আদেশ অমান্য করায় প্রতিকার চেয়ে ধীরেন্দ্র সরকার পুনরায় ১৬ মে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি দরখাস্ত মামলা করেন (মামলা নং ৪৭০/২০১৭ মাধব)।
মাধবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুখলাল সরকার জানান, খুর্শিদ মিয়ার লোকজন আদালতের নিদেশ অমান্য করে ঘর নির্মাণ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এখন পর্যন্ত শান্তিশৃঙ্খলা বজায় আছে।