বড়লেখা প্রতিনিধি | ১৮ মে, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজার যুব সমাজের আয়োজনে “আটটিম ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ মে) বিকেলে ফকিরবাজার সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে পশ্চিম বর্ণি ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে আহমদপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সমাজসেবক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও কমিটির পরিচালক আক্তার হোসেন রেদওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এম.মুন্তাজিম আলী মহা বিদ্যালয়ের গর্ভনিংবডির সভাপতি মো. সুরমান আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ, ইউনিয়নের তরুণ সমাজসেবক মোহাম্মদ কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ফকিরবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, ইউপি সদস্য সাইফুজ্জামান সরোয়ার, শাহাব উদ্দিন, শিক্ষক আব্দুল করিম, প্রবাসী এনাম উদ্দিন, বদরুল হোসেন প্রমুখ।