Sylhet Today 24 PRINT

ছাতকে বিদ্যুৎ পিষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

ছাতক প্রতিনিধি |  ১৮ মে, ২০১৭

সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎ পিষ্ট হয়ে হুমায়ুন (৩০) ও মামুন (২২) নামে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার চরমহল্লা ইউনিয়নের ভল্লবপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার বাড়িতে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

নিহতরা ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের রাকা রসুলপুর গ্রামের জমির আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, টেটিয়ারচর বাজারের হুমায়ুন ওয়ার্কশপের কর্মী দুই ভাই বৃহস্পতিবার (১৮ মে) বিকেল সোয়া ৬টার দিকে ভল্লবপুর গ্রামের মৃত রিজ মিয়ার বাড়িতে ঘরের চালে কাজ করতে গেলে অসাবধানতা বশত বাড়ির উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎ পিষ্ট হন।

পরে তাদেরকে উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.