Sylhet Today 24 PRINT

শান্তিপূর্ণভাবে চলছে সিলেট চেম্বারের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক  |  ২০ মে, ২০১৭

সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ২০১৭-২০১৯ সাল মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

শনিবার (২০ মে) সকাল ৯টা থেকে নগরীর একটি কমিউনিটি সেন্টারে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে তিনটি গ্রুপে ২১টি পদের জন্য লড়ছেন ৪০ জন প্রার্থী। এর মধ্যে অর্ডিনারি (সাধারণ) গ্রুপে ২২ জন প্রার্থীর মধ্যে ১২ জন, এসোসিয়েট (সহযোগী) গ্রুপের ১২ জন প্রার্থীর মধ্যে ৬ জন এবং ট্রেড গ্রুপের ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জন নির্বাচিত হবেন।

এর মধ্যে অর্ডিনারি গ্রুপে ১ হাজার ৮৫২ জন, এসোসিয়েট গ্রুপে ১ হাজার ৬৪৬ জন ও ট্রেড গ্রুপে ৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.