নিজস্ব প্রতিবেদক | ২০ মে, ২০১৭
দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সিলেটে সাংস্কৃতিক সমাবেশ ও সাইকেল র্যালীর করেছে সম্মিলিত নাট্য পরিষদ।
শনিবার ( ২০ মে) সিলেট কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গণে বিকাল ৩টায় সাইকেল র্যালীটি শহিদ মিনারের সম্মুখ থেকে শুরু হয়ে সিলেটের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে আবার শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। আয়োজিত সাইকেল র্যালীতে সিলেটের প্রায় অর্ধশতাধিক সাইক্লিস্ট উপস্থিত ছিলেন। এরপর শহিদ মিনার মঞ্চে শুরু হয় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ। এতে ছন্দ নৃত্যালয়, দর্পণ থিয়েটার সিলেট, থিয়েটার সিলেট তাদের পরিবেশনা এবং শান্তনু সেন তাপ্পু প্রতিবাদী গান পরিবেশন করেন।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর কোষাধ্যক্ষ ইন্দ্রানি সেন শম্পার সঞ্চালনায় সাংস্কৃতিক সমাবেশে বক্তব্য রাখেন- সংস্কৃতিকর্মী ড. নাজেরা চৌধুরী, মহিলা পরিষদ এর সভানেত্রী ছবি রানী হালদার, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল-আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সহ-সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সরকার সোহেল রানা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহ-সভাপতি মোকাদ্দেস বাবুল, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, নাট্যালোক সিলেটের সভাপতি খোয়াজ রহিম সবুজ, কথাকলি সিলেটের সাধারণ সম্পাদক অরূপ শ্যাম বাপ্পী, দর্পণ থিয়েটারের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েল, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের যুগ্ম-সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, নবশিখা নাট্যদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রুমন সাইক্লিস্ট মনজুর আহমদ আরিফ, রুমেল মনসুর, রাজীব হাসান সহ অন্যান্য সাইক্লিস্ট ও সিলেটের বিভিন্ন সংগঠনের নাট্য ও সংস্কৃতিকর্মীরা। প্রতিবাদী সমাবেশে বক্তারা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এই পশু শক্তির বিনাশ এবং দেশব্যাপী সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলে নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধের জন্য সবার প্রতি আহবান জানান।