বিশ্বনাথ প্রতিনিধি | ২০ মে, ২০১৭
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রবাসীদের অর্থায়নে সিলেটের বিশ্বনাথে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অতি দরিদ্রদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২০মে) দুপুরে উপজেলার দেওকলস ইউনিয়নের ৪৫০ জনের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করেন যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী মরহুম আরজদ উল্লাহ’র উত্তরসূরীরা। দেওকলস ইউনিয়ন পরিষদে আয়োজিত চাল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমতিাভ পরাগ তালুকদার।
যুক্তরাজ্য প্রবাসী জুয়েল আহমদের সভাপতিত্বে ও সাদিপুর ইউনিয়নের সচিব অশোক বৈদ্যের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেওকলস ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, ইউপি সদস্য আব্দুল বারি, বাবুল মিয়া, হামিদা বেগম, সমাজসেবক মালেকা বেগম, আব্দুল মানিক, আব্দুর রউফ, আঙ্গুর মিয়া, হাবিবুর রহমান মিনু, তাহির মিয়া বাবুল ও আব্দুর রহমান খালেদ।
এসময় শামীম আহমদ, মারুফ আহমদ, ফারুক আহমদ, শাহীন আহমদসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন কান্দিগ্রাম জামে মসজিদের ইমাম মাওলানা কামরুল হাসান।