নিজস্ব প্রতিবেদক | ১১ মে, ২০১৫
জালালাবাদ থানা পুলিশ হোসেন আলী (৩৫) নামের সাজাপ্রাপ্ত ১ আসামিকে গ্রেফতার করেছে। ওই ব্যক্তিকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। হোসেন আলী সদর উপজেলার বলাউরা গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান- শনিবার রাতে তাকে আটক করা হয়। সে একটি চুরির মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
আসামি হোসেন আলীর বিরুদ্ধে চারটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়া, মোগলাবাজার থানায় একটি ডাকাতি মামলায় সে ইতোপূর্বে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলেও জানান ওসি।