Sylhet Today 24 PRINT

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, বিশ্বনাথে শিবির কর্মী গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি |  ২১ মে, ২০১৭

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে কটুক্তি করার অভিযোগে এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। রোববার (২১ মে) সকালে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শিবির কর্মী ফয়জুল উপজেলা সদরের পার্শ্ববর্তি কারিকোনা গ্রামের মৃত মকদ্দুছ আলীর ছেলে।

এরআগে শনিবার দুপুরে দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া ফয়জুল ইসলামকে আসামি করে ২০০৬ সালের  ‘তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে’র ৫৭ ধারায় একটি মামলা দায়ের করেন, (মামলা নং ১৯)।

বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম গ্রেপ্তারের ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফয়জুল শিবিরের একজন সক্রিয় কর্মী, তাকে সিলেটে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.