Sylhet Today 24 PRINT

বড়লেখায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলের লক্ষে মতবিনিময় অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি |  ২১ মে, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় বিট পুলিশিংয়ের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে ওপেন হাউজ ডে এবং কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ মে) দুপুরে থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে বড়লেখা পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে ও থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (রেঞ্জ অফিস সিলেট) নূরুল ইসলাম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রওশনুজ্জামান সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. প্রণয় কুমার দে, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, রাহেনা বেগম হাছনা, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য আব্দুল লতিফ, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান সুমন, ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, বিদ্যুৎ কান্তি দাস, শাহাব উদ্দিন, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, সমাজসেবক সুনাম উদ্দিন, সুব্রত দাস শিমুল, ইমরুল ইসলাম লাল, আব্দুল আহাদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি গোপাল দত্ত, পৌর কাউন্সিলর আব্দুল মতিন, আব্দুল মালিক জুনু, সমাজসেবক খন্দকার আজিজুর রহমান পংকি, সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন, রফিক উদ্দিন, আব্দুল খালেক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.