নিজস্ব প্রতিবেদক | ২২ মে, ২০১৭
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফংলয়ে বাস খাদে পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে সিলেট-তামাবিল সড়কের মোহাম্মদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে আরো অন্তত ৫ যাত্রী আহত হন।
স্থানীয়রা জানান, সিলেট থেকে জাফলংগামী বাস নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাফলংয়ের নয়াগাঙ্গের পাড় গ্রামের গৃহবধু শিল্পী আক্তার (৩০) ও তার ছেলে সাদ (১) নিহত হন। এতে শিল্পী আক্তারের স্বামী আল আমিনসহ আরো ৫জন গুরুতর আহত হন। তাদের সিলেট ওসমানী হাসপাতালে আনা হচ্ছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।