Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২২ মে, ২০১৭

বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম।

বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত যারা শপথ নিয়েছেন তারা হলেন, মেয়র আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুস শুকুর।

সাধারণ কাউন্সিলররা হচ্ছেন, ২নং ওয়ার্ডে ছয়ফুল আলম ঝুনু, ৩নং ওয়ার্ডে সাহাব উদ্দিন, ৪নং ওয়ার্ডে আকছার হোসেন, ৫নং ওয়ার্ডে নাজিম উদ্দিন, ৬নং ওয়ার্ডে সরাজ উদ্দিন, ৭নং ওয়ার্ডে মিছবাহ উদ্দিন, ৮নং ওয়ার্ডে আব্দুল কাইয়ুম, ৯নং ওয়ার্ডে আব্দুর রহমান আফজলকে

এছাড়া সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে মরিয়ম বেগম ১, ২ ,৩ ,রোশনা বেগম ৪,৫,৬ ও মালিকা বেগম ৭,৮,৯ শপথ নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.