Sylhet Today 24 PRINT

সিলেট চেম্বারের নতুন সভাপতি খন্দকার শিপার

নিজস্ব প্রতিবেদক |  ২২ মে, ২০১৭

সিলেট চেম্বার অব কমার্সের নতুন সভাপতি হয়েছেন খন্দকার শিপার আহমদ। সোমবার বিকেলে চেম্বার কার্যালয়ে আগামী মেয়াদের সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মো. লায়েছ উদ্দিন সিনিয়র সহ-সভাপতি ও এমদাদ হোসে সহ সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী নির্বাচনী ফলাফল ঘোষণায় বলেন, সিলেট চেম্বারের নির্বাচনী তফসিল অনুযায়ী গত ২১ মে নির্ধারিত সময় পর্যন্ত সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি পদে একটি করে মোট ৩টি মনোনয়নপত্র জমা পড়ে। তাই উক্ত পদগুলোতে আর কোন প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য এডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন, মোঃ ছাদেক, আপীল বোর্ডের সদস্য এম. এ. হান্নান সেলিম, সিলেট চেম্বারের বর্তমান সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক সালাহ্ উদ্দিন আলী আহমদ (সিআইপি), সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, নবনির্বাচিত সভাপতি খন্দকার সিপার আহমদ, নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি মো. লায়েছ উদ্দিন, নবনির্বাচিত সহ সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মো. সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, চন্দন সাহা, আব্দুর রহমান, ফালাহ্ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান জামিল, হুমায়ুন আহমেদ, মুজিবুর রহমান মিন্টু, মো. আতিক হোসেন প্রমুখ।        

এরআগে গত ২২ মে সিলেট চেম্বারের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২১ জন পরিচালক নির্বাচিত হন। সোমবার পরিচালকদের মধ্য থেকে সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.