Sylhet Today 24 PRINT

বড়লেখার লাইসিয়াম স্কুলের ১৯৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি |  ২৩ মে, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরস্থ ঐতিহ্যবাহী রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনি, জেএসসি ও ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ ১৯৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি নগেন্দ্র চন্দ্র দেব নাথ। সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য মসরুর আলম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, প্রতিষ্ঠাকালীন শিক্ষক পার্থ সারথী আচার্য্য, শিক্ষক কৃপেশ চন্দ্র নাথ, ফেরদৌসী বেগম, অভিভাবক জয়নাল আবেদীন, আবুল হোসেন, সাংবাদিক লিটন শরীফ, আজিজুর রহমান, শিক্ষার্থী সাকাব নাহিয়ান শ্রাবণ, সারিয়া আবেদীন ইতু, তাছনুবা হাসান, আফরোজা জাহান সোনালী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি হুইপ শাহাব উদ্দিন এমপি কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.