Sylhet Today 24 PRINT

বড়লেখায় স্কুলে বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষার্থী হাজিরা কার্যক্রমের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি  |  ২৩ মে, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরস্থ ঐতিহ্যবাহী রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলে শিক্ষক-শিক্ষার্থীদের বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরার ব্যবস্থাপনা কার্যক্রম চালু হয়েছে। স্কুলে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। সোমবার (২২ মে) দুপুরে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, থানা অফিসার ইন-চার্জ মুহাম্মদ সহিদুর রহমান, প্রতিষ্ঠাকালীন শিক্ষক পার্থ সারথী আচার্য্য, স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.