Sylhet Today 24 PRINT

​সিলেট জেলা পরিষদের স্থগিত হওয়া ৪ ওয়ার্ডে নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক  |  ২৩ মে, ২০১৭

সিলেট জেলা পরিষদের স্থগিতকৃত চার সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ওয়ার্ডগুলো হচ্ছে- ১নং ওয়ার্ড (সিটি ও সদরের আংশিক), ৩নং ওয়ার্ড (দক্ষিণ সুরমার একাংশ ও ফেঞ্চুগঞ্জ), ৯নং ওয়ার্ড (বিশ্বনাথ) এবং ১৪ নং ওয়ার্ড (কানাইঘাট)।

গত ১৫ মে নির্বাচন কমিশন এই চার ওয়ার্ডের নির্বাচনের তারিখ ঘোষণা করে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ১ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সুবল চন্দ্র, ৩নং ওয়ার্ডের আশিকুর রহমান মিটু ও আব্দুল্লাহ আল মামুন, ৯নং ওয়ার্ডের শামসুল ইসলাম এবং ১৪নং ওয়ার্ডের নূরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তারা উচ্চ আদালতের শরণাপন্ন হলে ওই চার ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়। আদালতের রায়ে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২৩ মে (মঙ্গলবার) নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.