Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারের প্রথম মেয়র হিসেবে দায়িত্ব নিলেন আব্দুস শুকুর

বিয়ানীবাজার প্রতিনিধি  |  ২৩ মে, ২০১৭

বিয়ানীবাজার পৌরসভার নির্বাচিত প্রথম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত মেয়র আব্দুস শুকুর। মঙ্গলবার (২৩ মে) তাঁকে পৌরসভার দায়িত্ব বুঝিয়ে দেন পৌর সচিব নিকুঞ্জ ব্যানার্জি। এ সময় নির্বাচিত সকল কাউন্সিলর উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘ ১৬ বছর পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করার পর গত ১৮ মে প্রশাসক পদ থেকে পদত্যাগ করেন তফজ্জুল হোসেন। তিনি প্রশাসকের দায়িত্বে থাকা অবস্থায় পৌরসভার প্রথম নির্বাচনে অংশ নেন। নির্বাচন ফলাফলে তার অবস্থান ছিল তৃতীয়।

গত ২৫ এপ্রিল নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন বর্জন করার ঘোষণা দেন তফজ্জুল। এরপর গত ২ ও ৭ মে উচ্চ আদালতে ৬ কেন্দ্রে পুনঃনির্বাচন অনুষ্ঠানের আবেদন জানিয়ে রিট দায়ের করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.