Sylhet Today 24 PRINT

সিলেট জেলা পরিষদ নির্বাচন: ১নং ওয়ার্ডে বিজয়ী শাহানুর

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মে, ২০১৭

সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ডে সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহানুর। তালা প্রতীক ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন এ টি এম হাসান জেবুল ও মাওলানা মোসাদ্দেক ২৩ ভোট পেয়েছেন। জেবুল বক প্রতীকে এবং মোসাদ্দেক ফ্যান প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২৩ মে) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরীর মদনমোহন কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়।

আগে স্থগিত হয়ে যাওয়া এ নির্বাচনের পুণনির্ধারিত ভোটগ্রহণের তারিখ ছিল মঙ্গলবার। এ ওয়ার্ডে মোট ১২ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.