Sylhet Today 24 PRINT

জেলা পরিষদের ৯নং ওয়ার্ডে এমপি ইয়াহইয়ার ভাই নির্বাচিত

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৩ মে, ২০১৭

সিলেট জেলা পরিষদের বিশ্বনাথ উপজেলার ৯নং ওয়ার্ডে সাধারণ (পুরুষ) সদস্য পদে নির্বাচনে জাতীয় পার্টি সমর্থীত সিলেট-২ আসনের এমপি ইয়াহইয়া চৌধুরীর ছোট ভাই সহল আল রাজী চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (২৩ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেটের বিশ্বনাথের স্থানীয় রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ন ভোট গ্রহণ সম্পন্ন হয়। এই ওয়ার্ডে ১০৭ জন ভোটারের বিপরীতে সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করেন ৭জন প্রার্থী। ১০৭ ভোটের মধ্যে ১০৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সাত প্রার্থীর মধ্যে (বৈদ্যুতিক পাখা প্রতীকে) ৫৫ ভোট পেয়ে সহল আল রাজী চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্ধী ওই আসনের সাবেক এমপি নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর একান্ত সহকারী ও জেলা বিএনপি নেতা ময়নুল হক (হাতি মার্কা) ভোট পেয়েছেন ১৫টি।

এই ওয়ার্ডে অপর ৫ প্রার্থীর মধ্যে আ’লীগ নেতা কিনু মিয়া (অটোরিকশা প্রতিক) ১৪টি, রামাপাশা ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আবুল কাহার (ক্রিকেট ব্যাট) ৭টি, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল (টিউবওয়েল) ৫টি, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল আহমদ মতছিন (তালা) ৪টি এবং সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু (ঘুড়ি) ভোট পেয়েছেন ৩টি।

প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সোলায়মান হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন, ৫৫ ভোট পেয়ে সহল আল রাজী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.