Sylhet Today 24 PRINT

বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত : পাঁচ চাল ব্যবসায়ীকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি  |  ২৩ মে, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ মে) সন্ধ্যা ৭টার দিকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারায় বড়লেখা পৌর শহরে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস। এসময় পাট উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মো. আব্দুল জলিল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে বড়লেখা পৌরশহরের আবুল এন্ড সন্স, ছালাম ট্রেডার্স, এমপি ভান্ডার, ভবানী ভেরাইটিজ স্টোর ও ইউসুফ ট্রোডর্সের প্রত্যেক ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার রাত ৭টায় সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.