Sylhet Today 24 PRINT

জারুল গাছে ডালে ঝুলে কিশোরীর আত্মহত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০১৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জারুল
গাছের ডালে ঝুলে এক কিশোরী
আত্মহত্যা করেছে । নিহতের নাম
জুলেখা বেগম (২০)। সে গোয়াইঘাট
উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি
দক্ষিণপাড়া গ্রামের আনফর আলীর
মেয়ে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে,
গোয়াইঘাট উপজেলার তোয়াকুল
ইউনিয়নের বীরকুলি দক্ষিণপাড়া গ্রামের
আনফর আলীর মেয়ে জুলেখা বেগম
প্রতিদিনের মতো রবিবার রাতে তিনি
খাওয়া-ধাওয়া করে ঘুমিয়েছিলেন।


কিন্তু হঠাৎ করে তিনি গভীর রাতের যে
কোন সময় ঘর থেকে বের হয়ে গিয়ে একটি
জারুল গাছের ডালে রশি দিয়ে
আত্মহত্যা করেন।সোমবার ভোরে
জুলেখার মা ঘুম থেকে উঠে শৌচাগারে
যাওয়ার সময় তাঁর মেয়ে গাছে ডালে
ঝুলে আছে দেখতে পান। পরে বিষয়টি
পুলিশকে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.