নিজস্ব প্রতিবেদক | ২৪ মে, ২০১৭
সিলেট বিভাগকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এ ঘোষণা দেন।
বুধবার (২৪ মে) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম। অনুষ্ঠানে বক্তব্য দেন, ইউনিসেফ বাংলাদেশের কাজী দিল আফরোজা ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার মোসাম্মৎ নাজমানারা খাতুন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সাবেক সাংসদ জেবুন্নেসা হক, অতিরিক্ত ডি আ ই জি নজরুল ইসলাম, এডিসি শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বাল্য বিবাহের কুফল তুলে ধরে বক্তারা বলেন, আজ এই ঘোষণার মাধ্যমে সিলেট বিভাগে নতুন ইতিহাস রচিত হলো।
অতিথিদের সাথে শত শত শিক্ষার্থী অনুষ্ঠানে অনুষ্ঠানে অংশ নিয়ে বাল্য বিবাহের বিরুদ্ধে শপথ নেন।
বুধবার সিলেট বিভাগের চারটি জেলায় একই সময়ে এই অনুষ্ঠান হয়েছে।