Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিদ্যুৎ সংযোগ পেল ৬৬ পরিবার

বড়লেখা প্রতিনিধি |  ২৪ মে, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় তিনটি গ্রামের ৬৬ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। গ্রামগুলো হচ্ছে-বড়লেখা সদর ইউনিয়নের সিংহের মহাল, আহমদপুর ও গৌড়নগর। বুধবার (২৪ মে) সন্ধ্যা ৬টায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা। বিদ্যুৎ সংযোগ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথিরও বক্তব্য দেন হুইপ। অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, পল্লী বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছয়দুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রনি, বড়লেখা উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম তানিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, দপ্তর সম্পাদক গৌছ উদ্দিন, কলেজ ছাত্রলীগ কর্মী কাওছার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.