Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর পৌরসভার নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৫ মে, ২০১৭

জগন্নাথপুর পৌরসভার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে । বুধবার সকাল ১১টায় পূরাতন পৌর ভবন প্রাঙ্গঁনে এক উদ্বোধনী অনুষ্ঠানের  আয়োজন করা হয়।

জগন্নাথপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মনাফের সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী সতিশ গোস্বামীর পরিচালনায় বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম, উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আবু হুরায়রা ছাদ মাষ্টার, যুক্তরাজ্য কমিউনিটি নেতা এম এ নুর, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, কাউন্সিলর আবাব মিয়া, খলিলুর রহমান, গিয়াস উদ্দিন মুন্না, দেলোয়ার হোসাইন, দ্বীপক কান্তি দে, মহিলা কাউন্সিলর মীনা রাণী পাল, আয়ারুন নেছা, নার্গিস আক্তার, নির্মান কাজের ঠিকাদার কবির চৌধুরী, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, সাংবাদিক শংকর রায়, সাংবাদিক আব্দুল হাই, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া, সাংবাদিক অমিত কান্তি দে প্রমূখ ।

সভাপতির বক্তব্যে জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে বলে গ্রামে-গঞ্জে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে । তার অংশ হিসেবে জগন্নাথপুর পৌরসভাকে ডিজিটাল পৌরসভায় রূপ দিতে সরকার প্রাথমিক বাজেট হিসেবে আড়াই কোটি টাকা বরাদ্ধ দিয়েছে । আমি আগেও পৌরবাসীর সাথে ছিলাম এখনও আমি সবাইকে নিয়ে নতুন পৌরসভার ভিত্তিপ্রস্থর স্থাপন করছি।

তিনি আরো বলেন এই পৌরসভার নতুন ভবনের জন্য আমি অনেক শ্রম দিয়েছি । আজ জনগনকে ভবনটি উপহার দিতে পেরে আমি খুবই আনন্দিত । জনগনের ভোটে আমরা নির্বাচিত হয়েছি কাজেই জনগনের ন্যায্য সকল প্রকার সুযোগ-সুবিদা প্রদানে সব সময় আমাদের প্রস্তুত থাকতে হবে ।

তিনি পৌরবাসীর পক্ষে নতুন পৌর ভবনটি ২ বৎসরের মধ্যে সম্পন্ন করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগিদ দেন এবং ভবন নির্মানে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পৌরসচিব মোবারক হোসেন, বিশিষ্ট সমাজ সেবক হাজী আলা মিয়া, বিএনপি নেতা মির্জা আবুল কাশেম স্বপন, ক্রীড়া ব্যক্তিত্ব মাহমদ আলী, জগন্নাথপুর প্রেসক্লাব সহ-সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, সাংবাদিক বিপ্লব দেব নাথ প্রমূখ । পরে মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ সকল কাউন্সিলর ও সুধীজনকে সাথে নিয়ে নতুন পৌর ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ।

এ সময় শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন উপজেলা কোট জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা বদরুল ইসলাম ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.