Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৪টি ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

মাধবপুর প্রতিনিধি |  ২৫ মে, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪টি ইউনিয়নের ২০১৭ ও ২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে বহরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান ১ কোটি ৯৯ লক্ষ ৬৮ হাজার ১শ ১৩ টাকার বাজেট ঘোষণা করেন।

একই দিন দুপুরে বুলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন ১ কোটি ৪৭ লাখ ৫৬ হাজার ৬শ ২০ টাকার বাজেট ঘোষণা করেন। ২৪ মে সকালে জগদীশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম ২ কোটি ১৫ লাখ ৪৭ হাজার ৩শ ৯৪ টাকার বাজেট ঘোষণা করেন।

ওই দিন দুপুরে চৌমুহনী ইউপি চেয়ারম্যান আপন মিয়া ১ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ২শ ৪৬ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট সভায় স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.