নিজস্ব প্রতিবেদক | ১১ মে, ২০১৫
সিলেট নগরীর থেকে রিভলবারসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত পিংকু চন্দ্র দাস (২৮) নগরীর ভাতালিয়া এলাকার পটল চন্দ্র দাশের ছেলে। আটক পটল কোনো রাজনৈতিক দলের কর্মী নয় বলে জানিয়েছে পুলিশ।
কতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা যায়, নগরীর ভাতালিয়া এলাকায় রোববার দিবাগত রাত ৩ টায় অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। অভিযানকালে ভাতালিয়া এলাকাস্থ পিংকুর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়।
সোমবার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত জানান, পিংকু কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। তার বিরুদ্ধে কোন মামলা না থাকলেও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ ছিল। তাকে আদালতে হস্তান্তর করা হচ্ছে।