Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে বিদ্যুতের তারে জড়িয়ে নানা-নাতির মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৬ মে, ২০১৭

গোয়াইনঘাটে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে নানা-নাতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার তোয়াকুল ইউনিয়নের তুরুকভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার তুরুকভাগ গ্রামের মৃত শরফ আলীর ছেলে ফখর উদ্দিন (৭০) ও পেকেরখাল গ্রামের কুতুব উদ্দিনের ছেলে মিজানুর রহমান (১৪)। তারা সম্পর্কে নানা-নাতি। মিজানুর নানা বাড়ি তুরুকভাগে বেড়াতে এসেছিল।

নিহতদের পরিবারের সূত্রে জানা যায়, নানাবাড়ি বেড়াতে এসে শুক্রবার সকালে তুরুকভাগ গ্রামের পাশের একটি খালে মাছ ধরতে যায় মিজানুর। এসময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে যায় সে। তাকে উদ্ধার করতে গিয়ে নানা ফখর উদ্দিনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে নানা-নাতির মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.