Sylhet Today 24 PRINT

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক  |  ২৬ মে, ২০১৭

সুপ্রীম কোর্ট প্রাঙ্গন থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল রাজনৈতিক দল ও সংস্কৃতিকর্মীরা।

শুক্রবার (২৬ মে) বিকেলে উদীচী, সাংস্কৃতিক সংগঠন চারণ ও নগরনাটের যৌথ উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও প্রগতিশীল রাজনৈতিক দলের অংশগ্রহণে শহীদ মিনার থেকে নগরীর জিন্দাবাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।

উদীচী সিলেটের সাধারণ সম্পাদক ডা. অভিজিৎ দাস জয়ের সভাপতিত্বে ও চারণের আহবায়ক নাজিকুল রানার পরিচালনায় মানববন্ধন পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বাসদের সমন্বয়ক আবু জাফর, উদীচীর সহ-সভাপতি রতন দেব, ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি সরোজ কান্তি, উদীচীর সাংগঠনিক সম্পাদক হিতাংশু ভূষণ কর প্রমুখ।

এই প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদ, বিজ্ঞান আন্দোলনসহ আরো কয়েকটি সংগঠন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.