Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে দুস্থদের মধ্যে ইফতার ও সেহরির সামগ্রী বিতরণ

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৬ মে, ২০১৭

বিয়ানীবাজারে দেউলগ্রাম ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ট ইউকের উদ্যোগে এলাকার দুস্থদের মধ্যে ইফতার ও সেহরির সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ মে) দুপুরে দেউলগ্রাম দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে দেউলগ্রাম,কটলি পাড়া, গ্রোবিন্দ শ্রী, গাগুয়া, ফুলমলিক এলাকার ৫ শতাধিক দু:স্থ পরিবারের মধ্য ইফতার ও সেহরীর সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার ও সেহরীর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দেউলগ্রাম জাগরণ সংঘের সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় ও এলাকার বিশিষ্ট মুরবব্বি জমির উদ্দিন কটই’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেউলগ্রাম দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিফতাউর রব চৌধুরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলাকার মুরব্বি হোসেন আহমদ এনু, সেবুল আহমদ, নুরুল আমিন, ফখরুল হোসেন লস্কুর, মাসুক উদ্দিন, ডা: রুহুল আলম মো: জাকারিয়া, ছানা মিয়া, আব্দুল লফিত, অব্দুল আহাদ, শামিম আহমদ, শাহীন উদ্দিন, আব্দুল করিম, মাওলানা জুনেদ আহমদ প্রমুখ।

ইফতার ও সেহরীর সামগ্রী নিতে আসা এক দু:স্থ মহিলা এনু বেগম বলেন, এলাকার প্রবাসীর উদ্যোগে তারা প্রতি বছর এমন সহযোগিতা পান। তিনি ইফতার ও সেহরীর সামগ্রী দাতা সকল প্রবাসীরেদ দীর্ঘ আয়ু ও সফলতা কামনা করেন।

প্রতি বছর উলগ্রাম ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ট ইউকের উদ্যোগে এলাকার দু:স্থদের মধ্যে ইফতার ও সেহরীর সামগ্রী বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.