Sylhet Today 24 PRINT

বড়লেখায় ঢেউটিন ও চেক বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ২৭ মে, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় সাম্প্রতিক শিলাবৃষ্টি ও অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত ৩৬১ পরিবারে মাঝে এক বান্ডিল করে ঢেউটিন, ১২টি মসজিদ, ৪টি মন্দিরে ৩ লাখ ৮৫ হাজার টাকা ও ৪ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি এ ঢেউটিন ও চেক বিতরণ করেন।

এ সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা খাইরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.