Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ডাকাত সর্দার ওয়াহিদের বাড়ি ভাংচুর

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৭ মে, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর এলাকায় আন্ত:জেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তারের দুইদিন পর ওই এলাকার বাসিন্দা ডাকাত সর্দার ওয়াহিদের বাড়ী ভাংচুর করেছেন স্থানীয় জনতা।

শনিবার (২৭ মে) দুপুরে ওই ঘটনাটি ঘটে। এমন ঘটনায় ঘটিয়ে এলাকাবাসী তাদের ঘৃণা আর ক্ষোভের বহি:প্রকাশ করেছেন বলে জানা যায়।

স্থানীয়রা জানান, এসব অপরাধীরা যেনো আর কোনদিন এই এলাকায় ফিরে না আসতে পারে সেই লক্ষ্যে আমরা তাদের ভিটে বাড়ী ভেঙ্গে ফেলতে বাধ্য হয়েছি। আমরা চাই এই অপরাধী আর আমাদের এলাকায় ফিরে না আসুক।

ডাকাত সর্দার ওয়াহিদের নেতৃত্বে উপজেলার অধিকাংশ এলাকায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সুসংগঠিত হতো বলেও তারা জানান। আমরা ওই অপরাধীদের কার্যকলাপে অতিষ্ঠ হলেও প্রাণহানির ভয়ে আমরা কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাইনি। তাকে গ্রেপ্তার করায় ইতোমধ্যে আমরা আনন্দ মিছিল করেছি।

ভাংচুরের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ চৌধুরী জানান, খবর পেয়ে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.