Sylhet Today 24 PRINT

নগরীর কুমারপাড়ায় এসবি ডেইরীর শোরুম উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০১৭

স্বাস্থ্যসম্মত উন্নতমানের দুগ্ধজাত পণ্য বিক্রয় বিপননের প্রতিশ্রুতি নিয়ে সিলেটের কুমারপাড়ায় উদ্বোধন হলো এসবি ডেইরীর শোরুম। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকাভুক্ত টিকরবাড়িতে প্রায় ৫০ একর জায়গা নিয়ে স্থাপিত অত্যাধুনিক প্রযুক্তি সহযোগিতায় এসবি ডেইরী ফার্ম।

এই বিক্রয়কেন্দ্রে নিজস্ব খামারে উৎপাদিত গরু দুধ থেকে বিভিন্ন মিষ্টিজাত দ্রব্য বিক্রয় করা হবে। হাতের ছোয়া ছাড়া স্বাস্থ্য সম্মত আধুনিকভাবে মান সম্মতভাবে এসবি ডেইরী এসোসিয়েট বিডি লি: এর প্রতিষ্ঠান পরিচালনা করছে।

কুমারপাড়ায় এসবি  ডেইরীর শোরুম উদ্বোধন করেন এ প্রতিষ্ঠানের কর্নধার শামীম আহমদ রাসেলের মা বখতিয়ার খানম।

ডেইরীর শোরুম পরিদর্শনকালে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন,সততা বিশ্বস্ততা, মানসম্পন্ন পণ্য ব্যবসায়ী সফলতার মূল।তিনি বলেন এসবি ডেইরী অত্যাধুনিক যান্ত্রিক পদ্ধতি ও প্রযুক্তির সংমিশ্রনে খাঁটি দুধ ও দুগ্ধজাত পণ্য বিক্রয় বিপনের যে প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা করল আমি মনে করি  প্রতিষ্ঠানের তার মান বিশ্বস্ততা বজায় রেখে প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে নিজে আর্থিক লাভের পাশাপাশি দেশ সহ সিলেট অঞ্চলের সুনামবৃদ্ধি করবে।

শনিবার নগরীর কুমারপাড়া ৩২ ব্লকবি এসবি  ডেইরীর শোরুম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান এসবি  ডেইরীর কর্নধার শামীম আহমদ রাসেল। এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর এ, বি এম জিল্লুর রহমান উজ্জল, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন দি সিলেট চেম্বার অব কমার্স এর ডাইরেক্টর এহতেশামুল হক চৌধুরী, হিজকিল গুলজার, পিন্টু চক্রবর্তী , চন্দন সাহা, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর সহ সভাপতি মো:  হুবায়রা ইফতার হোসেইন , সিলেট ক্লাব এর প্রেসিডেন্ট এ , টি এম শোয়েব, সাবেক প্রেসিডেন্ট শমসের জামাল, সাবেক কাউন্সিলর শামসুন্নার মৌলা ( বেগম), হাবনেতা জহিরুল কবির চৌধুরী শীরু, বিশিষ্ট ব্যবসায়ী, এজাজ আহমদ চৌধুরী, ক্বাওছার হোসেন শাহীন,  জামাল ইয়াকুব, গোলাম জাকির চৌধুরী, কয়সর আহমদ, ক্রীড়া সংগঠক ফেরদৌস চৌধুরী রুহেল, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাষ্ট্রি মুহিতুল বারী, সি এন্ড এর এজেন্ট গ্রুপ সিলেট এর সেক্রেটারী বশিরুল হক, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট এর সাবেক চেয়ারম্যান এনামুল কুদ্দুস চৌধুরী, গ্রামার স্কুল এর পরিচালক সাইফুদ্দিন খালেদ,বিশিষ্ট ব্যবসায়ী তাহমীন আহমদ, ওমর হোসেন বাপ্পী, অতীন্দ্র কুমার দাস, আমিনুল রহমান লিপন, সিলেট বিভাগীয় ষ্টেডিয়াম এর ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস সূচক প্রমূখ ।  

এসবি ডেইরীর কর্নধার শামীম আহমদ রাসেল উদ্বোধনকালে জানান ভেজাল ও ক্ষতিকারক উপাদান মেশানো অস্বাস্থ্যকর উপায়ে প্রস্তুত দুগ্ধ ও মিষ্টি জাতীয় খাবারে পুষ্টি লাভ করাতো দূরের কথা, স্বাস্থ্য রক্ষা করাই এখন অসম্ভব। এ অবস্থায় ভোক্তাদের হাতে স্বাস্থ্যসম্মত, নির্ভেজাল,পুষ্টিমান সম্পন্ন দুগ্ধ ও মিষ্টি জাতীয় খাবার তুলে দেয়ার স্বপ্ন নিয়ে এসবি ডেয়রী'র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে । বিজ্ঞানভিত্তিক উপায়ে গরু পালনের পাশাপাশি মেশিনের সাহায্যে দুধ ধোঁয়ানো, দুধ প্যাকেটজাত করন ইত্যাদি প্রতিটি ধাপেই আধুনিক প্রযুক্তির সহায়তা নেয়া হয় । সংগৃহীত দুধ থেকে দই, ছানা,মাখন, ঘি, পনির তৈরী করা হয়।তিনি বলেন বলেন এস বি ডেইরী সিলেট নগরীতে অনলাইন অর্ডারে দুগ্ধ ও মিষ্টি জাতীয় খাবার বিক্রয় করবে। কুমারপাড়া শোরুম এর পর ধারাবাহিকভাবে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ স্থানে আরো শোরুম স্থাপন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.